Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংক্রামক ব্যাধি হাসপাতালে তিন মাসে ২৩ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৪:৪৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:৪৭

রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন শিশু।

ঢাকা: হামে আক্রান্ত হয়ে তিন মাসে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ শিশুর মৃত্যু হয়েছে এবং ১১ শিশু আইসিইউতে ভর্তি আছে। তবে মারা যাওয়া এসব শিশুদের হামের সঙ্গে ছিল নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা চোখের প্রদাহ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালের চিকিৎসক জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. শ্রীবাস পাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এক শিশু এই হাসপাতালে মারা গেছে। এ নিয়ে এই বছর হামে আক্রান্ত হয়ে এ হাসপাতালে মারা গেছে ২৩ শিশু। তাদের অধিকাংশের বয়স ৩ থেকে ১০ মাস। মৃত শিশুদের প্রায় সবারই হামের সঙ্গে গুরুতর নিউমোনিয়া, ডায়রিয়া কিংবা চোখের প্রদাহ ছিল।

বিজ্ঞাপন

শ্রীবাস পাল বলেন, জানুয়ারি মাসে ২৫ জন রোগী এখানে ভর্তি হয়েছিল। ফেব্রুয়ারিতে এসে এই সংখ্যা দাঁড়ায় ৮৮ জনে। আর চলতি মার্চের ৩০ তারিখ পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয় ৪৫৫ জন। তবে জানুয়ারি মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি কিন্তু ফেব্রুয়ারিতে একজন এবং মার্চ মাসে ২২ জন মারা গেছে।

এদিকে, হাসপাতালের ৬০ থেকে ৭০ শতাংশ শিশুই হামের টিকার বয়স হবার আগেই আক্রান্ত হয়েছে। আর যেসব শিশু মারা গেছে তাদের অধিকাংশই হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়ারিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিল।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর