Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁওয়ে হানা দিয়েছে সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:৫৫

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মাগুরা।

ঠাকুরগাঁও: দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার পর এবার উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হানা দিয়েছে সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা। জেলার সদর, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় চারজন শিশু নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, আক্রান্ত শিশুরা আগে থেকে টিকার আওতায় ছিল না। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জেলা সদর হাসপাতালে একটি বিশেষ ‘হাম-রুবেলা আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে।

তবে মাঠ পর্যায়ে সংক্রমণের খবর মিললেও কেন্দ্রীয় গুদামে টিকার মজুত শূন্য বলে জানা গেছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্যমতে, ২০২০ সালের পর বড় কোনো জাতীয় ক্যাম্পেইন না হওয়ায় এবং নিয়মিত সরবরাহে ঘাটতি থাকায় এই সংকট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ন্যাশনাল ভেরিফিকেশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান জানিয়েছেন, শিশুদের মধ্যে এই সংক্রমণ বাড়ার বিষয়টি আগেই মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

উল্লেখ্য, জ্বর ও শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর