Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেরানীগঞ্জে আগুনে দগ্ধ দু’জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২৩:১০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ০০:৩০

কেরানীগঞ্জে আগুনে দগ্ধ দু’জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ছবি: সংগৃহীত

ঢাকা: কেরানীগঞ্জ কদমতলী এলাকায় গ্যাসলাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দু’জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলের দিকে তাদের ভর্তি করা হয়। দগ্ধরা হলো- কারখানার কর্মচারী আসিফ মোল্লা (১৬) ও জিসান (১৮)। তাদের দু’জনের বাড়ি মাদারীপুর জেলায়।

এদিকে এদিন রাত ৯টার দিকে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এ ছাড়া, সেখানে ভর্তি অন্য রোগীদেরও খোঁজ নেন তিনি। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন তার সঙ্গে ছিলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘কেরানীগঞ্জের কদমতলী থেকে দু’জন রোগী দ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে জিসানের ২২ শতাংশ ও আসিফের ১৫ শতাংশ পুড়ে গিয়েছে। এ ছাড়া, তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পরিচালক বলেন, ‘দগ্ধ দু’জনকে স্বাস্থ্যমন্ত্রী দেখতে এসেছিলেন। দু’জনের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন তিনি। পাশাপাশি অন্য রোগীদেরও খোঁজ নেন।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর