Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, রামেকে মোট ভর্তি ৪২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৭:০৫

হামে আক্রান্ত শিশুদের ভিড় হাসপাতালে।

রাজশাহী: রাজশাহীতে হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে, রামেকে হাম উপসর্গ নিয়ে মোট ভর্তি ৪২৯ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৩ জন।

মকঙ্গলবার (৭ এপ্রিল) হাসপাতালটির মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শংকর বলেন, মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে সন্দেহভাজন হাম নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৮ জন এবং ডিসচার্জ করা হয়েছে ৩২ জনকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে আজ (৭ এপ্রিল) আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বেসরকারি রয়েল হাসপাতালে মারা গেছে আরও ২ শিশু।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ছাড়া নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক হামের রোগী শনাক্ত হয়েছে। শুধু রাজশাহী বিভাগই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোগীর ক্রমবর্ধমান চাপ প্রসঙ্গে ডা. শংকর কে. বিশ্বাস বলেন, ‘রোগীর সংখ্যা যদি আরও বাড়ে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় তাদের আইসোলেশন সক্ষমতা বৃদ্ধি করবে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর