Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ চত্বরে ২ নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১১:৪৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢামেক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫-৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে এ দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ‘মৃত’ বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ওই দুই নারী অসুস্থ হয়ে জরুরি বিভাগের পাশে পড়ে ছিল। পথচারীরা তাদের দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেয়। এরপর জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় ওই দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত বলে জানান। তাদের বয়স হবে আনুমানিক ৫৫-৬০ বছর।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই দুই নারী ভবঘুরে প্রকৃতির। হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করবে।

সারাবাংলা /এসএসআর/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর