Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে নতুন আক্রান্ত ৫৩০

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ২০:০৯ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২১:২৬

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৫৩০ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৫৩০ জনের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেটে ৩ জন রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১৭ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩২১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৫ হাজার ৮৩৪ জন।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর