Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৭:৫০ | আপডেট: ৫ আগস্ট ২০২৬ ১৭:৫৭

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৮৩ শিশু।

বুধবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেরেই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৮৩ শিশুর মধ্যে নিশ্চত হামে ১২৪ শিশু এবং সন্দেহজনক হামে ৯৫৯ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯০৫ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১১ হাজার ৫ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৮৫৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৫৮ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর