Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে মিলবে রিভোর ই-বাইক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৯

ঢাকা: দেশজুড়ে ক্রেতারা সহজেই কিনতে পারবেন বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশের ই-বাইক। যাতায়াতে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে বেস্ট ইলেকট্রনিক্সের নির্দিষ্ট শোরুম থেকে নিজেদের পছন্দের রিভোর ই-বাইক কিনতে পারবেন ক্রেতারা।

নির্ভরযোগ্য বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি দেখে পণ্য ক্রয়ের সুবিধা পাবেন, প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং বেস্ট ইলেকট্রনিক্সের শক্তিশালী রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বেস্ট ইলেকট্রনিক্সের রাজধানীর বাসাবো আউটলেটে রিভো বাংলাদেশ ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে এক চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক এবং রিভো বাংলাদেশের হেড অব সেলস মো. নাজমুল আহসান সুমন।

বিজ্ঞাপন

দেশজুড়ে বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের নির্বাচিত শোরুমগুলোতে রিভোর আধুনিক ই-বাইকগুলো বাজারজাতকরণ শুরু হয়েছে। বৈদ্যুতিক বাহনের ক্ষেত্রে নিজেদের পোর্টফোলিও সহজলভ্য করে চলেছে রিভো; অন্যদিকে, দেশজুড়ে শোরুম রয়েছে বেস্ট ইলেক্ট্রনিক্সের। এ দুই প্রতিষ্ঠানের অংশীদারিত্বের ফলে দেশজুড়ে আগ্রহী ক্রেতারা আরও সহজে রিভোর ই-বাইক কিনতে পারবেন।

রিভো বাংলাদেশ ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় যেকোন মডেলের রিভো ই-বাইক কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত একটি ই-বাইক জিতে নেয়ার সুযোগ পাবেন। এ ছাড়াও, প্রতিটি ই-বাইক ক্রয়ের সঙ্গে পাবেন একটি ফ্রি সার্ভিস কুপন। এই অফারগুলো এখন বেস্ট ইলেকট্রনিক্সের নির্ধারিত শোরুমগুলোতেও কার্যকর থাকবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর