Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ২০:৫২ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২২:১৫

সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

ইরানের পরমাণু কর্মসূচির সমর্থক এবং ইসরায়েল-বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইরানের ভেতরে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

রোববার (১ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মা’আরিভ’ এ দাবি করেছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদ ওই সময় গৃহবন্দী অবস্থায় ছিলেন এবং তার নিজ বাড়ি লক্ষ্য করে চালানো এক সুনির্দিষ্ট হামলায় তিনি প্রাণ হারান।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তেহরানের মেয়র হিসেবে এক সময় অপরিচিত থাকলেও ২০০৫ সালের নির্বাচনে ঝানু রাজনীতিক আকবর হাশেমি রাফসানজানিকে পরাজিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর