Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান ‘থমকে যায়নি’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৯:৩০

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দেশের ওপর চলমান যুদ্ধ পরিস্থিতির তীব্রতা বাড়লেও ইরান থমকে যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকারি সব কার্যক্রম সচল রয়েছে এবং দেশজুড়ে রাষ্ট্রীয় সেবা অব্যাহত আছে।

মঙ্গলবার (৩ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রাদেশিক নেতৃত্বের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখছে।

তিনি লেখেন, ‘আমরা সরাসরি গভর্নরদের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি বর্তমানে অস্বাভাবিক হলেও দেশ থমকে যায়নি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইরানের প্রতিটি প্রান্তে দৈনন্দিন ও চলমান কার্যক্রমগুলো স্বাভাবিক নিয়মেই এগিয়ে চলছে।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর