Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৬ ১১:২৮ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১১:৩১

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) এসব ড্রোন ধ্বংস করে দিয়েছে।

এ ছাড়া সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান।

শনিবার (৭ মার্চ) এএফপির খবরে বলা হয়, এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শায়েবাহ খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল।

বিজ্ঞাপন

সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর