Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

সারাবাংলা ডেস্ক
৭ মার্চ ২০২৬ ১৮:৪৯

ইনডেক্স রেস্তোরাঁ

বাংলাদেশি একটি খাবার হোটেল বন্ধ করে দিয়েছে আবুধাবি। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে দেশটির মুসাফাহ ইন্ডাস্ট্রিয়ালে অবস্থিত ‘ইনডেক্স রেস্তোরাঁ’ নামের হোটেলটি শুক্রবার (৭ মার্চ) বন্ধ করে দেয় আবুধাবি কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করায় সেটিকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, বারবার খাদ্য নিরাপত্তা লঙ্ঘন এবং কার্যকর সংশোধনমূলক ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থতার কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে, বাংলাদেশি হোটেলটি পরিস্থিতি সংশোধন করে কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: খালিজ টাইমস

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর