Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান-ইসরায়েল যুদ্ধে রাশিয়াই ‘বিজয়ী’: ইইউ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬ ১৭:২২ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০৮

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা।

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে এখন পর্যন্ত একমাত্র রাশিয়াকেই ‘বিজয়ী’ হিসেবে দেখছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা।

মঙ্গলাবার (১০ মার্চ) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জন্য নতুন আশীবার্দ হয়ে দাঁড়িয়েছে।

কোস্তা তার বিশ্লেষণে জানান, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় রাশিয়ার আয় বৃদ্ধি পেয়েছে। সেই অর্থ তারা সরাসরি ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে।

এ ছাড়া তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য যে সামরিক সরঞ্জাম ও সক্ষমতা বরাদ্দ ছিল, সংঘাতের কেন্দ্রবিন্দু বদলে যাওয়ায় সেগুলো এখন মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে ইউক্রেন ফ্রন্ট থেকে বিশ্বের মনোযোগ সরে যাচ্ছে এবং এই সুযোগটি পুরোপুরি রাশিয়ার পক্ষে যাচ্ছে।

বিজ্ঞাপন

বক্তব্যের এক পর্যায়ে আন্তর্জাতিক নিয়ম-নীতির ওপর গুরুত্বারোপ করে কোস্তা বলেন, বর্তমান বৈশ্বিক শৃঙ্খলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চ্যালেঞ্জের মুখে পড়ছে, যা ইউরোপীয় ইউনিয়নকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতের আরও বিস্তার কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপসহ গোটা বিশ্বের জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়াবে। তাই পরিস্থিতি আর উত্তপ্ত না করে স্থিতিশীলতা বজায় রাখার ওপর তিনি জোর দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর