Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুবাই বিমানবন্দরের কাছে ইরানি ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

আর্ন্তজাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ২১:৫৩

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করেছে, বিমানবন্দরের কাছে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং এতে চারজন আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের মূল স্থাপনার কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী, ঘানার দুই নাগরিক সামান্য আহত হয়েছেন। এ ছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই দুবাই, আবুধাবি এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে, বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে এবং কার্যক্রম সচল রাখতে রাষ্ট্রীয় পতাকাবাহী ‘গালফ এয়ার’র বেশ কিছু যাত্রীবীহীন বিমান এবং কারগো বিমানকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

‘ফ্লাইট রাডার ২৪’র তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বেশ কিছু যাত্রীবাহী বিমানকে সৌদি আরবের বিভিন্ন স্থানে নিয়ে যেতে দেখা গেছে।

সারাবাংলা/এইচআই