Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

আর্ন্তজাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১০:৫৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:০১

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাজিরা শর্তগুলো প্রকাশ করেছে।

শর্তগুলো হলো, তেহরানের নায্য অধিকারের স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতি পূরণ দেওয়া এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না-আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা দেওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ।

পেজেশকিয়ান জানান, তিনি এরই মধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তির পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর