Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ড্রোন হামলা / ইরাকের এরবিলের তেল শোধনাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ০১:৫৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:২৭

ইরানের ছোড়া ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনায় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে অবস্থিত লানাজ তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর স্থাপনাটিতে আগুন ধরে যায়, যার কারণে উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না হওয়া পর্যন্ত শোধনাগারটির কার্যক্রম বন্ধ থাকবে।

কর্মকর্তাদের মতে, শনিবার একটি ড্রোন হামলায় শোধনাগারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস