Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনায় হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ২১:২১ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:০২

ইসরায়েলে হিজবুল্লাহর হামলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনায় রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সোমবার (১৬ মার্চ) তারা দ্বিতীয়বারের মতো ওই এলাকায় হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর দাবি, এটি একটি ‘জোরালো হামলা’ ছিল। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সেজদ শহরের পার্বত্য এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। যদিও সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর