Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের নিরাপত্তা প্রধান লারিজানি ও বাসিজ ফোর্স প্রধান সোলাইমানি নিহত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৬ ১৫:৫০ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৭:২৭

আলী লারিজানি (বামে) ও গোলামরেজা সোলাইমানি (ডানে)।

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে কাটজ এ দাবি করেন। তবে কীভাবে বা কোথায় এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে ইরানের বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানিও হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তবে এসব দাবির বিষয়ে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

সারাবাংলা/এআর