Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লারিজানি হত্যার প্রতিশোধে চালানো হামলায় ইসরায়েলে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১২:১৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:০৮

ইরানের সেনাপ্রধান আমির হাতামি।

ইরানের পক্ষ থেকে পরিচালিত এক হামলায় ইসরায়েলের তেল আবিবে দু’জনের মৃত্যু হয়েছে। এই হামলা লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান তার মিত্র মিলিশিয়া গ্রুপকে দিয়ে পরিচালনা করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এসব তথ্য জানা গেছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বিমান হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় ইরানের সেনাপ্রধান আমির হাতামি লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ইরানের রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) কেন্দ্রীয় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিজ্ঞাপন

এ ছাড়া ইসরায়েল সেনাবাহিনী লেবাননের বৈরুতে তাদের হামলা অব্যাহত রেখেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের দু’টি হামলায় লেবাননে ছয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর