Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার নিন্দা কাতারের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ২০:১১

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার।

বুধবার (১৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে অত্যন্ত বিপজ্জনক হিসেবে অভিহিত করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে এই হামলাকে একটি দায়িত্বজ্ঞানহীন কাজ হিসেবে বর্ণনা করে বলেন, এটি অঞ্চলের চলমান সামরিক উত্তেজনাকে আরও উসকে দেবে।

উল্লেখ্য, এই গ্যাসক্ষেত্রটি কাতারের ‘নর্থ ফিল্ড’র একটি বর্ধিত অংশ।

তিনি বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার জন্য যেমন হুমকি, তেমনি এটি এই অঞ্চলের জনজীবন এবং পরিবেশের ওপরও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কাতার বারবার গুরুত্বপূর্ণ ও বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার ওপর জোর দিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর