Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হরমুজে দায়িত্বে থাকা আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬ ১৮:১৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০০:৩৮

ইরানের নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল কাটজ দাবি করেন, ‘‘আলিরেজা তাংসিরি সরাসরি হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী ছিলেন এবং তাকে ‘বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে’।’’

একটি ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাতে একটি সুনির্দিষ্ট ও প্রাণঘাতী বিমান অভিযানের মাধ্যমে এই হত্যাকাণ্ডটি চালানো হয় এবং এতে নৌ কমান্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

বিজ্ঞাপন

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২৭তম দিনে গড়িয়েছে। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যা ছিল বড় ধাক্কা।

তাংসিরির নিহত হওয়ার বিষয়ে ইরানের সরকার, প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে এখনও নিশ্চিত করা হয়নি। তবে এটি সত্য হলে, এটি হবে ইরানের জন্য আরেকটি বড় ধাক্কা হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর