Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ১৭:৩৬ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:০৭

শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত

রাশিয়া ইরানে ড্রোনের একটি চালান পাঠাচ্ছে, যার মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা এ তথ্য এই সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত এক মাসেরও বেশি সময় ধরে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন হামলা চালিয়ে আসছে। ইরানের নিজস্ব শাহেদ ড্রোনের মজুদ থাকলেও, ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোনের নকশায় নানা উন্নতি করেছে, যার মধ্যে উন্নত নেভিগেশন সক্ষমতা যুক্ত করা হয়েছে। সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তু বাকি: ট্রাম্প

আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এই ড্রোন পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে চালানটি কত বড় এবং এটি একবারে সরবরাহ করা নাকি ধারাবাহিকভাবে করা সরবরাহের অংশ, তা এখনো স্পষ্ট নয়।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, ‘অন্য কোনো দেশ ইরানকে যা-ই সরবরাহ করুক না কেন, তা আমাদের অভিযানের সাফল্যে কোনো প্রভাব ফেলবে না।’

আরও পড়ুন-সৌদি আরবের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার উন্নত এই ড্রোন ইরানের হাতে পড়লে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর