Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধে জড়িত মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য আকাশপথ বন্ধ করল স্পেন

আর্ন্তজাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ২০:১৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২৩:১১

ছবি: সংগৃহীত

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস জানিয়েছেন, ইরানের ওপর হামলার সঙ্গে জড়িত মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য স্পেন তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।

সোমবার (৩০ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে দেশটি তাদের যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছিল।

মাদ্রিদে সাংবাদিকদের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস বলেন, ‘ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশপথ কোনোটি ব্যবহারেরই অনুমতি দেব না ‘

স্পেনীয় সংবাদপত্র ‘এল পাইস’ সোমবার সামরিক সূত্রের বরাত দিয়ে প্রথম এই খবরটি প্রকাশ করে। পত্রিকাটি আরও জানায়, আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে মার্কিন সামরিক বিমানগুলো মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে নেটো সদস্য দেশ স্পেনকে এড়িয়ে ঘুরে যেতে বাধ্য হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো রেডিও ‘কাদেনা সের’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে শুরু করা একটি যুদ্ধে অংশ না নেওয়া বা তাতে সহায়তা না করার যে সিদ্ধান্ত স্পেন সরকার আগেই নিয়েছে, এই পদক্ষেপটি তারই অংশ।’

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইরান বিরোধী মার্কিন ও ইসরায়েলি আক্রমণগুলোকে ‘বেপরোয়া এবং অবৈধ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর