Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে হামলায় ১ লাখ ১৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৬ ১৯:১৮ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২০:৪৮

‘রেড ক্রিসেন্ট সোসাইটি অব ইরান’-এর লোগো। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানে ইস্রো-মার্কিন জোটের হামলায় ১ লাখ ১৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার (১ এপ্রিল) টেলিগ্রামে দেওয়া এক হালনাগাদ তথ্যে সংস্থাটি এ দাবি করে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ত্রাণসংশ্লিষ্ট স্থাপনা রয়েছে বলেও দাবি করা হয়।

রেড ক্রিসেন্ট জানায়, এসব ক্ষতিগ্রস্ত স্থাপনার ‘গুরুত্বপূর্ণ অংশ’ তেহরান প্রদেশে অবস্থিত।

সংস্থাটি আরও জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৫২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর