Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনৈতিক চাপের মুখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৬ ২২:৩২ | আপডেট: ২ এপ্রিল ২০২৬ ১০:০৭

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ১টায় (যুক্তরাষ্ট্র সময় রাত ৯টা) ট্রাম্পের এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।

দেশে রাজনৈতিক চাপ বাড়তে থাকা এবং জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই ভাষণকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর এক মাসের বেশি সময় পর এই ভাষণ আসছে, যা বড় ধরনের সংঘাতের শুরুতে ‘দ্রুত ভাষণ দেওয়ার প্রচলিত রীতি’র সঙ্গে ভিন্নতা তৈরি করেছে।

এদিকে, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে নেমে এসেছে। একইসঙ্গে তার প্রতি অসন্তোষ বেড়ে ৫০ শতাংশের বেশি হয়েছে। যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিজ্ঞাপন

জরিপ অনুযায়ী, ইরান অভিযানের প্রতি জনসমর্থনও কম। অধিকাংশ মানুষ এ সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন এবং স্বতন্ত্র ভোটারদের একটি বড় অংশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর