Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না: খামেনি

আর্ন্তজাতিক ডেস্ক
৭ এপ্রিল ২০২৬ ১০:৫৭ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১১:৫৬

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তার দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ এপ্রিল) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এ মন্তব্য করলেন মোজতবা খামেনি।

তিনি আরও বলেন, ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী, গভীরভাবে প্রোথিত ফ্রন্ট গঠন করেছে, যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারে না।

মোজতবা খামেনির এ বক্তব্য লিখিত বিবৃতি আকারে এসেছে। ইরান যুদ্ধের শুরুতেই তার বাবা দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন তার ছেলে মোজতবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি জনসমক্ষে আসেননি।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তখন থেকে ইরানের বহু জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। এতে ইরানের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

আইআরজিসির গোয়েন্দাপ্রধান সম্পর্কে মোজতবা খামেনি বলেন, মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে, নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন।

খাদেমিকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। এ ছাড়া মঙ্গলবার (৬ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যা করেছে। তবে এ দাবির বিষয়ে তেহরান এখনও কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর