Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২ হাজার পাউন্ড ওজনের ৩টি মার্কিন বোমা ধ্বংস ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬ ১৪:২০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

ছবি: তাসনিম নিউজ।

ইরানের জাঞ্জান প্রদেশে ৯ হাজার ৫০০টি বোমার ক্ষুদ্র অংশ (বোম্বেট), কয়েক ডজন অবিস্ফোরিত রকেট ক্ষেপণাস্ত্র ও তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ ৫৭ বাংকারবিধ্বংসী বোমা শনাক্ত নিষ্ক্রিয় করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির বিবৃতির বরাতে রোববার (২৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি।

প্রদেশটিতে আইআরজিসির জনসংযোগ দফতরের বিবৃতিতে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চালানো আগ্রাসনের অবিস্ফোরিত অস্ত্র গোলাবারুদ শনাক্ত নিষ্ক্রিয় করতে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী অপসারণ ইউনিটগুলো অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতির মধ্যে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। এগুলো শত্রুর যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল। এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের অবিস্ফোরিত রকেট–ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে। ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইআরজিসি বলেছে, তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকারবিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে। একই ধরনের আরেকটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জিবি–৩৯ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানায় আইআরজিসি। তারা বলেছে, এগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছিল।এসব রকেট ও ক্ষেপণাস্ত্রও সংবেদনশীল স্থান বা কৃষি জমিতে আঘাত হানার পর বিস্ফোরিত হতে ব্যর্থ হওয়ায় এগুলোকে খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর