Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ড্রোন হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৬ ০০:০৬ | আপডেট: ২৭ জুন ২০২৬ ০৯:০৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালি অতিক্রমকালে জাহাজে ইরানের ছোড়া ড্রোন হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৬ জুন) ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, হরমুজ প্রণালি অতিক্রমরত জাহাজগুলোর দিকে ইরানের ছোড়া অন্তত ৪টি একমুখী আক্রমণাত্মক ড্রোন ছোড়া হয়েছিল। যেগুলো যুক্তরাষ্ট্র ভূপাতিত করেছে।

ট্রাম্প আরো লিখেছেন, ‘ড্রোনগুলোর একটি একটি বড় এবং অত্যন্ত মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আরও তিনটি ড্রোন ভূপাতিত করেছি। স্পষ্টতই, এটি আমাদের যুদ্ধবিরতি চুক্তির একটি বোকামিপূর্ণ লঙ্ঘন।’

বিজ্ঞাপন

তবে মার্কিন প্রেসিডেন্ট ঠিক কোন ঘটনার কথা উল্লেখ করেছেন বা ঘটনাটি কখন ঘটেছে, তা স্পষ্ট করেননি।

এদিকে ওমান উপকূলের কাছাকাছি জলসীমায় গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ওই হামলায় ইরানকে দায়ী করেছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর