Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে বাস খাদে পড়ে ৪০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই ২০২৬ ১৮:১১ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ২২:৫৫

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০। ছবি: দ্য ডন

পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তান ও খায়বার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় ‘দ্য ডন’।

এক বিবৃতিতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক সহকারী শহিদ রিন্দ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধারকাজে অংশ নিচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও করা হবে এবং এর কারণ উদঘাটন করা হবে।

বিজ্ঞাপন

খাইবার পাখতুনখাওয়া ‘রেসকিউ ১১২২’-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঝোব জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মরদেহগুলো প্রথমে কাছের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রেসকিউ ১১২২-এর প্রধান সানাউল্লাহ শেরানি জানান, বাসটি আনুমানিক ৭০-৮০ ফুট গভীর খাদে পড়ে যায়। উদ্ধার অভিযানের শুরুতে উদ্ধারকর্মীরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, ‘বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রী এতে ওঠেন।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এছাড়া আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর