Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশ্ন ফাঁসের ঘটনায় ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের ঘোষণা নরেন্দ্র মোদীর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬ ১২:৪০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) মোদী তার এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে এ ঘোষণা দেন।

তিনি লিখেছেন, ‘আমাদের যুবসমাজ ও তাদের ভবিষ্যতের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।’

মোদী লিখেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য আমাদের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।’

পরীক্ষা পরিচালনায় অনিয়ম, যার মধ্যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET (UG)) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসও রয়েছে তার প্রতিবাদে ছাত্র ও আন্দোলনকারীদের চলমান বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রীর এই বিবৃতিটি এসেছে।

এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় গতকাল বুধবার (২২ জুলাই) গভীর রাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবার পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, আন্দোলনকারীদের হটাতে কর্মকর্তারা কাঁদানে গ্যাস ছোড়েন এবং তাদের লাঠিপেটা করেন।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রথম তরুণ ভারতীয়দের সবচেয়ে বড় আন্দোলনের মুখে পড়েছেন। এটি এখন তার জন্য বড় এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিরোধী দলগুলো শিক্ষার্থীদের আন্দোলনের দাবির সঙ্গে সুর মিলিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে সরব হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর