Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬ ১৩:২১

ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বিবিসির সংবাদে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী দেশজুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর দেয়।

এর আগে, বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সতর্কবার্তায় বলেছিলেন, রাশিয়া একটি ‘ব্যাপক হামলার’ প্রস্তুতি নিচ্ছে এবং জনগণকে বিমান হামলার সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানান।

এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর এই হামলাগুলো ঘটল। বৈঠকে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।

বিজ্ঞাপন

এক স্থানীয় কর্মকর্তা জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে ৫ ও ১২ বছর বয়সী দুই মেয়ে শিশুসহ মোট ছয়জন নিহত হন।

ওই কর্মকর্তা আরও জানান, দুই শিশুসহ আরও আটজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

কিয়েভে একজন নিহত হয়েছেন এবং তিনটি অনাবাসিক ভবনে আগুন লেগেছে বলে রাজধানীর মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন।

পোলতাভার মেয়রও টেলিগ্রামে একজনের মৃত্যুর খবর জানিয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, নোভা পোশতা ডাক টার্মিনালে হামলা হয়েছে।

লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এর মেয়র আন্দ্রি সাদোভি। তিনি আরও জানান, আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং কয়েকজন একটি ভবনের নিচে আটকা পড়েছেন। বাসিন্দারা উদ্ধারকারীদের ধ্বংসস্তূপ সরাতে সাহায্য করছেন।

বিবিসি ইউক্রেনের তথ্যমতে, আরও বেশ কয়েকটি শহর আক্রমণের শিকার হয়েছে এবং ক্ষেপণাস্ত্র পশ্চিম ইউক্রেনেও আঘাত হেনেছে।

এর জবাবে, পোল্যান্ড ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ হিসেবে তাদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী এক্স-এ জানিয়েছে।

ইউক্রেন রাশিয়ার এই আক্রমণের আশঙ্কা করছিল এবং জেলেনস্কি সতর্কবার্তায় বলেছিলেন, ‘বুধবার রাতেই হামলাটি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে।’

এদিকে রাশিয়ায়, একজন আঞ্চলিক কর্মকর্তা পেনজা শহরে এক খুচরা বিক্রেতার গুদামে রাতভর হামলার খবর দিয়েছেন।

আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে পোস্ট করেছেন যে, ওয়াইল্ডবেরিজের একটি স্থাপনায় একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর