Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লারাক দ্বীপে মার্কিন বোমাবর্ষণের পর জর্ডানের ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৬ ০৯:৪০

মার্কিন লক্ষ্যবস্তুর দিকে আইআরজিসি-র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে। ছবি: এএফপি

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বরাতে আল জাজিরা জানিয়েছে, রোববার দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে।

ইরানের বার্তা সংস্থাগুলো হামলা নিয়ে আইআরজিসির দেওয়া বিবৃতি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে ইসলামিক রিপাবলিকের (ইরান) নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টায় শত্রুদের যে হতাশা তৈরি হয়েছে, আগ্রাসন ও অপরাধ চালিয়ে তা সমাধান হবে না। প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।

অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।