Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬

মেহেদী হাসান দিপু ওরফে বিপু।

ঢাকা: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কথিত সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মধ্য বাড্ডার বেপারীপাড়া এলাকার একটি বাসায় যৌথ বাহিনীর অভিযানে বিপুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

আটকের পর বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন মিয়া শনিবার বিপুকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, বিপু ও তার অজ্ঞাতনামা সহযোগীরা দীর্ঘদিন ধরে বাড্ডা-ভাটারা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে গোপনে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদের সময় বিপু অজ্ঞাতনামা সহযোগীদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি কৌশলী প্রকৃতির এবং মামলাটি তদন্তাধীন থাকায় জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর