Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোজাম্মেল বাবু ও তার পরিবারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮

একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু।

ঢাকা: একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী, কন্যা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে উল্লেখযোগ্য পরিমাণ অস্থাবর সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। তবে এসব সম্পদের বিপরীতে কোনো বৈধ ও বিশ্বাসযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দুদকের মতে, সম্পদগুলো হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে যা মানিলন্ডারিং অপরাধের ইঙ্গিত বহন করে।

এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট এসব সম্পদ ভবিষ্যতে হস্তান্তর, দলিল সম্পাদন বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দুদক। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর