Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা-৩ আসন / কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩০

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নির্বাচনে অংশ নিতে কায়কোবাদের আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অপরদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

বিজ্ঞাপন

তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তবে নির্বাচন কমিশন গত ১৯ জানুয়ারি শুনানি শেষে কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখেন।

পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে আদালত তা খারিজ করে দেন। এরপর হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলেও আপিল বিভাগ তা খারিজ করে দেন।

এর ফলে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর