Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।

ঢাকা: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, ডা. মির্জা নাহিদা হোসেন ও মো. আব্দুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৩০ লাখ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। পাশাপাশি সন্দেহজনক ২৬ কোটি ৫৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ডা. মির্জা নাহিদা হোসেনের আয়কর নথি জব্দ করে তা পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করেছে দুদক।

সারাবাংলা/টিএম/ইআ