Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

আটক হওয়া দুই পাচারকারী।

নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও র‍্যাবের যৌথ অভিযানে একটি প্রাইভেট কার থেকে আট হাজার ৮৪০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারে নাসির উদ্দিনের ফলের আড়তের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—ফেনীর দাগনভূঁঞা উপজেলার উত্তর গণিপুর গ্রামের মো. আমির হোসেন (৪২) ও জয়নারায়ণপুর গ্রামের মো. হারুন ভূঁইঞা (৪০)।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, সিপিসি-১ (ফেনী) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে উপজেলার সেবারহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে রাত ১১টার দিকে ঢাকা মেট্রো-গ-২৬-৬০৫৬ নম্বরের একটি টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় আমিরের কাছ থেকে চার হাজার ৮৪০ পিস ইয়াবা, দুইটি স্মার্টফোন ও নগদ ৬৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া, হারুন ভূঁইঞার প্যান্টে উরুর কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইলফোন উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদক পাচার রোধে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর