Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় হ্যাকার চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২

আটক হওয়া অভিযুক্তরা।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকিং চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া চারজন হলেন উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাজীর চক গ্রামের শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), শামসুর রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নানের ছেলে হাসানুর রহমান (২২) এবং সরকারপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে নুর আলম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাতাভোগীসহ সাধারণ মানুষের বিকাশ ও নগদ একাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল। প্রযুক্তিগতভাবে দক্ষ এই চক্রটি মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলক লেনদেন পরিচালনা করত।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো