Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪০

জব্দ করা ভেজাল সেমাই।

গাইবান্ধা: সদর পৌরসভার কুটিপাড়া এলাকার দুইটি সেমাই কারখানায় র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

‎অভিযানে ‘বিসমিল্লাহ্ লাচ্ছা সেমাই কারখানা’ থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় দুই হাজার কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ছাড়াও, ১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং তিন কেজি কৃত্রিম ফ্লেভার ও রং (মূল্য প্রায় এক হাজার টাকা) জব্দ করা হয়।

বিজ্ঞাপন

‎এ ঘটনায় কারখানার পরিচালক সুজন মিয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয় তাকে।

‎অন্যদিকে, ‘নুরানী ফুড কারখানা’ থেকে রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এই কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

‎যৌথ অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩’র ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো