Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৫:৪৩ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৫:৪৪

ডিএনসির অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

সোমবার (২ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোলাহাট থানাধীন মুন্সিগঞ্জ গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে মোসা. রুবিনা খাতুন (৩৯) নামের এক নারীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে ওই নারীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এআর