Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাহিদের জয় নিয়ে আপত্তি, হাইকোর্টে বিএনপির কাইয়ুমের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৪:২৩ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:৫৪

ড. এম এ কাইয়ুম ও নাহিদ ইসলাম।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।

বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ওই আসনে নির্বাচনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে, নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ৩০টির বেশি আসনের প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব নির্বাচনি আবেদনের শুনানি গ্রহণ করছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো