Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুত করায় ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৭:৪৭

অভিযানের সময়কার চিত্র।

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতিতে অতিরিক্ত জ্বালানি তেল মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলার বিভিন্ন জায়গার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া, অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।