Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৯:০২

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এসব তথ্য জানান।

র‍্যাব সূত্র জানায়, রোববার (২৯ মার্চ) আনুমানিক রাত ৩টার দিকে র‍্যাব-১৫’র সিপিসি-১’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইস্টের বি/৬৬ ব্লকে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রোহিঙ্গাদের সশস্ত্র দল ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের আস্তানায় তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। এসবের মধ্যে ছিল একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান ও ২ রাউন্ড পাইপগানের গুলি। এ ছাড়া আনুমানিক ৫-৭ জোড়া এআরএ গ্রুপের সামরিক ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঘটনার বিষয়ে সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর