Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যাকারীদের ফাঁসি দাবি করলেন আবু সাঈদের ২ ভাই

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১১:৪৫ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৩:০০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শহিদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় শুনতে এসে সাংবাদিকদের কাছে এ দাবি জানান তারা।

এ সময় ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের আগে মেজো ভাই আবু হোসেন বলেন, আজ মামলার রায় ঘোষণা হবে। আমরা চাই, আমার ভাইয়ের হত্যাকারীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়। যারা এখনও পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে বড় ভাই রমজান আলী বলেন, এখন পর্যন্ত বিচারপ্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। তবে তাদের প্রত্যাশা আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে একটাই দাবি আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো