Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর ‘জয় বাংলা’ স্লোগান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৪:৪৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৬:৫৩

সাজাপ্রাপ্তরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করেছেন। এদিন রায়ের পর সাজাপ্রাপ্তরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এবং জয় বাংলা স্লোগান দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। আদালত দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

বিজ্ঞাপন

রায়ের পর ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় সাজাপ্রাপ্তরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এবং জয় বাংলা স্লোগান দেন। তারা রায় অগ্রাহ্য করে দাবি করেন, ‘আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হয়েছে।’

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর