Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান

স্টাফ করেসপন্ডেট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৯

ঢাকা: জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছুটিতে থাকা বিচারপতি এস এম মনিরুজ্জামান আবারও বিচারিক দায়িত্বে ফিরেছেন। আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে তিনি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত হাইকোর্ট বিভাগের বেঞ্চ তালিকা অনুযায়ী, বিচারপতি মনিরুজ্জামান বিচারপতি দিহিদার কবীর মাসুমের সঙ্গে একই বেঞ্চে দায়িত্ব পালন করবেন।

সূত্র জানায়, বিচারপতি মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত করে কোনো প্রমাণ পায়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ফলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কৃতী শিক্ষার্থী এস এম মনিরুজ্জামান আইনজীবী হিসেবে ভ্যাট ও কাস্টমস আইনে বিশেষ সুনাম অর্জন করেন। পরবর্তীতে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বিজ্ঞাপন

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে তিনিই প্রথম পুনরায় বিচারিক দায়িত্বে ফিরলেন।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো