Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরহাদ হোসেন দম্পতির আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

স্টাফ করেসপন্ডেট
২০ এপ্রিল ২০২৬ ১৪:০১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:১১

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম।

ঢাকা: সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগে তাদের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ফরহাদ হোসেনের বিরুদ্ধে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এর নামে প্রায় ৯৪ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য মিলেছে।

বিজ্ঞাপন

এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সম্পদের উৎস অনুসন্ধানের লক্ষ্যে খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট কর অঞ্চল থেকে তাদের মূল আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছেন আদালত।

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো