Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একাধিক মামলায় শাকিল-রুপা দম্পতির জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেট
৭ জুন ২০২৬ ১৮:৪২ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:২৬

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার পক্ষে হাইকোর্ট যে জামিন আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টকে তাদের জামিনসংক্রান্ত জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে গত ১১ মে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেন। তবে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

জামিন আবেদনের শুনানিতে আসামিপক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক অংশ নেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক হত্যা মামলাসহ সাতটি মামলায় সাংবাদিক দম্পতির জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয় গত ২১ এপ্রিল। পরে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল।

মামলার তথ্যানুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৬ আগস্ট আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

পরবর্তীতে ৩১ আগস্ট রুবেল হত্যা মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর