Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

স্টাফ করেসপন্ডেট
১৫ জুন ২০২৬ ১৭:৩২ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:২৩

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরে ট্রাইব্যুনাল এলাকায় দেখা গেছে।

সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় পলক ট্রাইব্যুনাল এলাকায় হাঁটছেন। এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। উপস্থিত কয়েকজন ব্যক্তি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলে সেই ভিডিও পরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

জুলাই-পরবর্তী বিভিন্ন সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে নিয়মিত ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে ট্রাইব্যুনালে আর্জেন্টিনার জার্সি পরে তার উপস্থিতির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি ঘিরে অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের মন্তব্য, প্রতিক্রিয়া ও ট্রোল প্রকাশ করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর