Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৮:৩৭

সুপ্রীম কোর্ট। ফাইল ছবি

ঢাকা: শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে আইনি সহায়তা দিতে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে আসামিদের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইঞা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিয়োগসংক্রান্ত কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। সেগুলো সম্পন্ন হলে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হবে।

এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুসারেই ফৌজদারি মামলায় অভিজ্ঞ আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করবেন।

বিজ্ঞাপন

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করেন বলে আদালতে প্রমাণিত হয়। অপরাধের ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন ২ আসামিকেই মৃত্যুদণ্ড দেন। রায়ের পর তাদের কনডেম সেলে পাঠানো হয়। পরে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর